ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ফরিদুল (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)। তাদের সবার গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

এ ঘটনায় আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দুপুর একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।

তিনি বলেন, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর আসে ওই আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাঙ্কে চারজন নামার পর আর কেউ বের হননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ট্যাঙ্কের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।
তিনি আরও বলেন, নিহতরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫