ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়- অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস

“আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তরের আয়োজনে রুকনদের সাংগঠনিক শৃঙ্খলা, কার্যকারিতা ও সদস্যদের ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্যে “আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা” শীর্ষক একটি বিশেষ আলোচনা সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
অধ্যাপক গিয়াস তাঁর বক্তব্যে বলেন, “একটি সংগঠনের টিকে থাকা ও উন্নতির জন্য আনুগত্য অপরিহার্য। তবে আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা।
তদুপরি, মুহাসাবা বা আত্মমূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যা আমাদের কাজ ও আচরণকে সঠিক পথে পরিচালিত করে।”
তিনি আরও যোগ করেন যে, সাংগঠনিক পরামর্শ গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধি পায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (১৫ আগস্ট ২০২৫ শুক্রবার) একটি চমৎকার রেস্টুরেন্টে আয়োজিত  এ সভায় সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং তারবিয়াত বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য দেওয়ান মোঃ খোরশেদ আলম, সোনারগাঁ  দক্ষিনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, থানার শুরা ও কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলার রুকন বৃন্দ।
অংশগ্রহণকারীরা আলোচনার বিষয়বস্তু থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়- অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস

আপডেট সময় ০৬:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫