ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজধানীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাসা থেকে আয়ুষ রুদ্র দাস (৮) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইন্দ্রজিৎ দাস জানান, আমার ছেলে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বিকেল সাড়ে ৩টার দিকে বাথরুমে রেলিং এর সঙ্গে গামছা গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। কী কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না, বলতেও পারি না।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার হায়দ্রাবাদ গ্রামে। বর্তমানে গেন্ডারিয়ার স্বামীবাগের ২৫/২ নম্বর বাসার তিনতলায় থাকি। আমার আরও একটি মেয়ে রয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজধানীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫