ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নোয়াখালীতে জলাবদ্ধতায় কৃষকের মাথায় হাত

গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে নোয়াখালীর কৃষকরা। চলতি বছর অধিক লাভের আশায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। গত ৮ই জুলাই থেকে ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় এ অবস্থা হয়েছে। বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করে তাদের মাথায় হাত পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালে জেলার সদর, চাটখিল, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় মালচিং (মাচা) পদ্ধতিতে তরমুজ চাষ হয়। গ্রীষ্মকালীন তরমুজ চাষে কম খরচে ভালো ফলন হয়। এর ফলে অধিক লাভের আশায় কৃষকরা তরমুজ চাষে ঝুঁকেছেন। সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের বাসিন্দা কৃষক আবদুল কাদের (৪৮)। তিনি জানান, মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ লাভজনক হওয়ায় তিনি গত ৪ বছর ধরে অফ সিজন তরমুজ চাষ করে আসছেন। চলতি বছর তিনি ৬০ শতক জমিতে ৫০ হাজার টাকা ব্যয়ে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। ৮-১০ জুলাই টানা প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় তার পুরো ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। এতে সব গাছ মারা যায়। ফলে একটা তরমুজও বিক্রি করতে পারেননি। এতে করে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, এনজিও থেকে লোন নিয়ে তরমুজ চাষ করেছি। জুলাই মাসের শেষের দিকে তরমুজ বিক্রি করে এনজিও ঋণ পরিশোধ করার আশা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেছে। পূর্ব এওজবালিয়া গ্রামের আরেক কৃষক মো. জাফর মিয়া ৩০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। তার ক্ষেতের সবগুলো গাছ মরে যাওয়ায় তার দুই লাখ টাকার বেশি লোকসান হয়েছে বলে জানান। সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর নোঙ্গলিয়া গ্রামের কৃষক মফিজ মাঝি (৬৫) বলেন, চলতি বছর তরমুজ চাষ করে তার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। পানিতে তরমুজ গাছ মরে গিয়ে এই অবস্থা হয়েছে। কৃষিবিভাগের কোনো লোক আসে না। কোনো পরামর্শও দেয় না। প্রণোদনা তো দূরের কথা। একই উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রীষ্মকালীন তরমুজ চাষি মো. শামছুদ্দিন বলেন, চলতি বছর তিনি ২০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। তিনি এক লাখ টাকার তরমুজ বিক্রি করার পর গাছ মরে গেছে। তিনি আরও কমপক্ষে দুইলাখ টাকার তরমুজ বিক্রি করতে পারতেন। চাষিদের অভিযোগ অস্বীকার করে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, উপ-সহাকরী কৃষি কর্মকর্তা ও আমি নিজে বিভিন্ন ইউনিয়নে সরজমিন পরিদর্শন করে থাকি। এরপরও যদি কোনো কৃষকের অভিযোগ পাই তাহলে তদন্ত করে ব্যবস্থা নেবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ ড. মীরা রানী দাস দৈনিক দেশের কথা কে বলেন, জুলাই মাসের ৮ তারিখ থেকে প্রবল বর্ষণে ও জলাবদ্ধতায় তরমুজসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চলমান জলাবদ্ধতায় আউশ ধান, আমন বীজতলা ও শরৎকালীন শাক সবজিসহ কৃষি ফসলের ৫১ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের প্রণোদনা দেয়ার জন্য অধিদপ্তরে চিঠি লেখা হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তা বিতরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নোয়াখালীতে জলাবদ্ধতায় কৃষকের মাথায় হাত

আপডেট সময় ০৫:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫