ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে এ পাথর জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

জানা যায়, শনিবার সকাল থেকে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল ও মজুত এলাকায় বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় প্রশাসন। এ সময় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ ছাড়া মহালদি গ্রামে পাথর লুটকারীরা রাতের আঁধারে গাড়ি দিয়ে বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে পাথর জব্দ করে রাখে। পরে প্রশাসন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে। প্রশাসন জানিয়েছে, পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, আমরা সকাল থেকে ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে অভিযান চালিয়ে প্রায় আড়াইলাখ পাথর জব্দ করেছি। পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে। বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

আপডেট সময় ০৫:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫