ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবদুল মতিন হলেন, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী। অপরজন আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রূপনগর গ্রামের আব্দুল মান্নান এর পুত্র। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে ফুটবল খেলা চলাকালে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আব্দুল মতিন ও আকবর আলী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৫:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫