ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢামেকের রোগীদের খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইমদাদুল হকের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে আয়োজিত এ কর্মসূচিতে অসুস্থ রোগীদের হাতে খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণ কর্মসূচির উদ্যোক্তা ইমদাদুল হক বলেন, দেড় দশক ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নানা অপপ্রচার হয়েছে। অনেক নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু আজ আমরা দলীয় নির্দেশনা মেনে কেক না কেটে এবং কোনো ধরনের আমোদ-প্রমোদ না করে সারাদেশে দোয়া-মিলাদ ও জনসেবামূলক কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসেবে আমি ব্যক্তিগত উদ্যোগে এই খাবার বিতরণ আয়োজন করেছি।
এছাড়াও উদ্যোগটিতে সহযোগিতা করেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল নেতা মোখলেছুর রহমান হৃদয় এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল নেতা লুৎফুর কবির রানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢামেকের রোগীদের খাবার বিতরণ

আপডেট সময় ০৩:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫