ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট? সামনে এলো সত্য ঘটনা

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানান অনেকে। এর মধ্যে বেশি সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। যে তালিকায় রয়েছেন শাকিব খান, জয়া আহসান, পিয়া জান্নাতুল ও ইরফান সাজ্জাদসহ একাধিক জনপ্রিয় তারকা।

অর্থের বিনিময়ে তারকারা এসব পোস্ট দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটি বিশ্বাস করতে শুরু করেন যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, এই স্টেটমেন্টটি ভুয়া।

ছড়িয়ে পড়া ব্যাংক স্টেটমেন্টে দেখা যায়, অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট (এসসিবি) থেকে নয়জন ব্যক্তিকে গত ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে ২০ হাজার করে টাকা পাঠিয়েছেন (তিনটি অ্যাকাউন্টে ৪০০ টাকা বেশি পাঠানোর কথা উল্লেখ দেখা যাচ্ছে)। অনেকেই এই কপির ছবি শেয়ার করে দাবি করেছেন, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য এই অর্থ পাঠানো হয়েছে।

তবে রিউমর স্ক্যানারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাংক স্টেটমেন্টের কপিটি সঠিক নয়। ১৩ ডিজিটের কথিত ব্যাংক অ্যাকাউন্টের অস্তিত্বই নেই। ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপি যাচাই করে সংস্থাটি দেখে সেখানে বেনিফিশিয়ারিদের নাম বা অ্যাকাউন্ট নম্বরও উল্লেখ থাকে না। তা ছাড়া ভুয়া এই স্টেটমেন্টটি অনলাইন থেকে সংগৃহীত ভুয়া টেমপ্লেটের মাধ্যমে তৈরি বলেও প্রমাণ মিলেছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনটিতে বলা হয়, কথিত স্টেটমেন্টটি যাচাই করে বেশকিছু অসংগতি চিহ্নিত করেছে তারা। প্রথমত, কথিত স্টেটমেন্টে উল্লিখিত শাওনের নামের ১৩ ডিজিটের অ্যাকাউন্ট নম্বরের বিপরীতে ব্যাংকটিতে কোনো অ্যাকাউন্ট খোলা নেই। ব্যাংকসংশ্লিষ্ট একজন কর্মকর্তাও বিষয়টি করেছে সংস্থাটিকে।

দ্বিতীয়ত, কথিত এই স্টেটমেন্টে টাকা পাঠানো অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নামও উল্লেখ দেখা গেছে। এমনকি ব্র্যাকেটে তাদের একাধিক নামও উল্লেখ রয়েছে, যা কিছুটা অস্বাভাবিক। তবে ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপিগুলোতে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নাম বা অ্যাকাউন্ট নম্বর উল্লেখ থাকে না।

তৃতীয়ত, অনলাইনে একই টেমপ্লেটের ওপর বিভিন্ন ব্যাংকের লোগো বসিয়ে স্টেটমেন্ট বানানোর নজির রয়েছে। এই স্টেটমেন্টের কপিটিও তেমনই একটি ভুয়া টেমপ্লেটের ওপর বসিয়ে তৈরি করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে সংস্থাটি।

এসব বিশ্লেষণ শেষে রিউমর স্ক্যানার জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে ফেসবুকে পোস্টের জন্য টাকা দেওয়া সংক্রান্ত দাবিতে যে স্টেটমেন্টের ছবিটি ছড়িয়ে পড়েছে তা ভুয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট? সামনে এলো সত্য ঘটনা

আপডেট সময় ০১:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫