ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

১০ ঘণ্টা পরও নির্বাপণ হয়নি চট্টগ্রামে ঝুট গুদাম-প্লাস্টিক কারখানায় আগুন

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ২টার দিকে শুরু হওয়া আগুন ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নির্বাপণ করা যায়নি। এতে দুটি ঝুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, রাত ৪টা ৪৫ মিনিটের পর থেকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শুক্রবার দুপুর পর্যন্ত আগুন নির্বাপণের কাজ অব্যাহত ছিল। চন্দনপুরা, লামারবাজার, আগ্রাবাদ ও কালুরঘাট স্টেশনের ৯টি ইউনিট এতে অংশ নেয়। এখনও আগুন নির্বাপণের কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সেস রোডের আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। জুটের গুদাম ও কারখানাটি ব্যক্তি মালিকানাধীন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় দমকলকর্মীদের বেগ পেতে হয়েছে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

১০ ঘণ্টা পরও নির্বাপণ হয়নি চট্টগ্রামে ঝুট গুদাম-প্লাস্টিক কারখানায় আগুন

আপডেট সময় ১২:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫