ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গোপালগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা

  • গোপালগঞ্জ
  • আপডেট সময় ১১:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের ওপর হামলা অভিযোগ উঠেছে উপজেলা যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। হামলায় মারাত্মক আহত হয়েছেন সাংবাদিক জুয়েল।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলার সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের ওপর ক্ষিপ্ত ছিলেন উপজেলা যুবদল-ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীরা। সন্ধ্যায় তিনি পেশাগত কাজে উপজেলা চত্বরে যান। এ সময় উপজেলা কমপ্লেক্সের পাশে শিল্পকলার সামনে পৌঁছালে যুবদলের সদস্য সচিব মান্নান শেখের নির্দেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা ও যুবদল কর্মী বায়জিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে কালের কণ্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ কয়েকজন এগিয়ে এসে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় সাংবাদিক জুয়েলকে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং সাংবাদিক জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। জুয়েলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গোপালগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা

আপডেট সময় ১১:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫