ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

সৈকতে ভিন্ন রূপে চমক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক; ভক্তদের কাছে অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। নিজের রূপ ও অভিনয়দক্ষতা দিয়ে সহজেই মন কেড়েছেন দর্শকের; তৈরি করে নিয়েছেন অসংখ্য ভক্ত-অনুসারী।

কাজ নিয়ে বর্তমানে খুব একটা আলোচনায় না থাকলেও ভক্তদের নজরে ঠিকই থাকেন চমক। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে তুলে ধরেন, সে থেকেই ভক্তরা তাকে পেয়ে যান।

এখন কাজের ব্যস্ততা ছেড়ে খানিকটা ছুটির আমেজেই আছেন চমক। এমন সময়ে নিজেকে সাগরপাড় থেকে তুলে ধরলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি ও ভিডিও থেকেই দেখা গেল তার সাম্প্রতিক এই মুহূর্তগুলো।

সম্প্রতি একগুচ্ছ ছবি ফেসবুকে প্রকাশ করেন চমক। তাতে দেখা যায়, গোধূলী লগ্নের সমুদ্রের পাড় ও নীলাভ-লালচে আকাশে মজেছেন চমক; আর এই সমুদ্রবিলাস নিয়ে পৃথক দুটি পোস্ট করেন অভিনেত্রী। প্রথম পোস্টে চমকে দেখা যায় বেশ ক্যাজুয়াল ড্রেস এ। সৈকতে হাঁটছেন, ক্যামেরায় দিয়েছেন পোজ।

অপর একটি পোস্টে চমককে দেখা যায় ভিন্ন অবতারে। এ সময় অভিনেত্রীকে কালো শাড়ি পড়ে সমুদ্রে হাঁটতে দেখা যায়। আকাশ-সমুদ্রের নান্দনিক দৃশ্যও উপভোগ করতে দেখা যায় তাকে।

এদিন তার শাড়ি পরনের মাঝেও ছিলো নানা স্টাইল। চোখে সানগ্লাস, হাতের কালো চুড়ি- যা আলাদা একটি সৌন্দর্য এনে দেয়। আর তা দেখেই ভক্তরা অভিনেত্রীর রূপ-স্টাইলের প্রশংসা করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে—‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সৈকতে ভিন্ন রূপে চমক

আপডেট সময় ০৯:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫