ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৯:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫