লালমনিরহাটের ০১ জন মাদক ব্যবসায়ীকে রংপুর থেকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-১৩। বাংলাদেশ আমার অহংকার- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে র্যাব-১৩
গত বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানে র্যাব-১৩, ব্যাটালিয়নের রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার থানাধীন পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর এলাকা থেকে ঢাকাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা এবং ০১টি মাইক্রোবাস জব্দ করে।
এসময় মাদক ব্যবসায়ী রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করেন র্যাব-১৩। রিফাত মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মদাতি ইউনিয়নের শাখাতি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী রিফাত মিয়াকে গ্রেফতার করে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
একরামুল হক একরাম,লালমনিরহাট জেলা বুরো চিফঃ 























