ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের পর তিনি এ প্রার্থনা করেন।

উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে আবদুল হান্নান মাসউদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এতো বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। তিনি অসুস্থ। উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।
তিনি আরও বলেন, নদী ভাঙনে ভূমিহীন বাজারের চারপাশে অনেক কিছু বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। আমরা সবাই মিলে হাতিয়াকে এমনভাবে গড়বো, যাতে হাতিয়া পুরো দেশের কাছে একটি মডেল উপজেলায় পরিণত হয়।

নদী ভাঙন বন্ধ করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এনসিপির এ নেতা।

এর আগে চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন কবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। এসময় তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে মাটির নিচে কিংবা আয়না ঘরে থাকতে হতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পারছি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত ও হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছল তিব্রিজ, ইউসুফ রেজাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

আপডেট সময় ০৭:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫