ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

জসীমউদ্দীন ইতিঠাকুরগাঁওয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু রায় (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে পঞ্চগড় থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান।

আটক দিপু রায় সদর উপজেলার হরিনারায়নপুর দিঘীডাঙ্গী গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি মেসেঞ্জারে মহানবী (সা.)কে নিয়ে দিপু রায়ের করা একাধিক আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

ওসি সরোয়ার আলম খান বলেন, “মহানবী (সা.)কে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে একাধিক আপত্তিকর মন্তব্যের অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা থেকে আটক করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

আপডেট সময় ০৫:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫