ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে কনসার্ট প্রত্যাহার করল আর্টসেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার (১৫ আগস্ট) । তবে নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের হুমকির পর জনপ্রিয় সংগীত ব্যান্ড আর্টসেল এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) শাখা ছাত্রলীগ নেতা আসাদুল্লাহ হিল গালিবের পাঠানো একটি ই-মেইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইংরেজিতে লেখা ই-মেইল বার্তায় গালিব আর্টসেলের উদ্দেশে বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার দিনটি জাতি শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করে, কোনো উৎসবের মাধ্যমে নয়। অথচ ওই দিনে “৩৬ জুলাই মুক্তির উৎসব” শিরোনামে কনসার্ট আয়োজন জাতীয় শোক দিবসের প্রতি অবমাননা এবং বঙ্গবন্ধুর প্রতি ঔদ্ধত্য প্রদর্শন।’

ই-মেইলে গালিব হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘অনুষ্ঠান বাতিল না হলে এর সামাজিক ও সাংগঠনিক প্রতিক্রিয়া তীব্র হবে এবং তা আয়োজকদের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। “বঙ্গবন্ধুর সৈনিকরা” এ ধরনের অসম্মানের জবাব রাজপথেই দেয়।’

পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আর্টসেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, ‘অনিবার্য কারণে আমরা ১৫ আগস্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশগ্রহণ করছি না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে কনসার্ট প্রত্যাহার করল আর্টসেল

আপডেট সময় ০৫:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫