ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিলেটে খালে ভেসে এলো ভারতীয় নাগরিকের অর্ধগলিত মরদেহ

সিলেটের বালাগঞ্জ উপজেলার একটি খাল থেকে এক ভারতীয় নাগরিকের অর্ধগলিত মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই খাল দিয়ে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে মরদেহটি ভারতীয় সীমান্ত এলাকা থেকে ভেসে এসেছে।
মরদেহের পকেট তল্লাশি করে একটি মোবাইল ফোন, চাবির গোছা, মানিব্যাগ, ভারতীয় মুদ্রা, কিছু ছবি ও একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে মৃতের নাম গৌরাঙ্গ ঘোষ উল্লেখ রয়েছে।

বালাগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) কানন কুমার দাশ বিষয়টি ঢাকা পোস্টকে বলেন, বালাগঞ্জ উপজেলার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিলেটে খালে ভেসে এলো ভারতীয় নাগরিকের অর্ধগলিত মরদেহ

আপডেট সময় ০২:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫