ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ভোলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ১২:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে প্রায় ২দিন বন্ধ থাকার পর ভোলার ১২টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে ছিল- ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ অন্যান্য নৌরুট।

শুক্রবার (১৫ আগস্ট) ১২টার দিকে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো.জসিম উদ্দিন।

তিনি বলেন, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। ফলে শুক্রবার বেলা ১১টা থেকে ভোলার ১২টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। এর আগে বুধবার দুপুর ১টা থেকে এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে এসব রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ভোলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১২:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫