ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম ইমরান (১৫)। সে ধনপুর গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।

ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, প্রতিদিনের মতো বিকেলে ইমরান তার ৪ বছরের ভাগ্নির সঙ্গে খেলতে যায়। এ সময় ফাঁকা ঘরে পেয়ে ৪ বছরের শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি কান্না করে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনি রানী বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার জানায়, সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার্ড করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে

আপডেট সময় ১২:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫