ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিলেটে মেরুদণ্ডহীন প্রশাসন এখন এদিক-সেদিক পাথর খোঁজে : রেজাউল

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এতো ক্ষুধার্ত হলেতো বাংলাদেশ গিলে ফেলবে। আগে পাথর দিয়ে মিটফোর্ডে মানুষ মেরেছে, এখন সিলেটের সব পাথর খেয়ে ফেলেছে। সিলেটে পাথর খাওয়া শুরু হয়ে গেছে। দুর্বল মেরুদণ্ডহীন প্রশাসন ৩-৪ হাজার কোটি টাকার পাথর হাজার হাজার ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়ার পর এখন তারা গিয়ে এদিক-সেদিক পাথর খোঁজে। মেরুদণ্ডহীন এই প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর শহর শিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম আরও বলেন, জুলাই ঘোষণাপত্র কার লিখে দেওয়া জিনিস ড. ইউনূস সাহেব পড়েছেন, এটি আপনি ভালো জানেন। কিন্তু জুলাই সনদকে যদি আইনের ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডের একটি ভিত্তি হিসেবে তৈরি করা না হয়, তাহলে যেদিন থেকে জুলাই সনদ ঘোষণা হবে, এই স্পিরিটের বিপরীতে যদি জুলাই সনদ ঘোষণা হয় সেদিন থেকেই আবার দ্বিতীয় অভ্যুত্থানের আন্দোলনের শুরু হবে। হুঁশিয়ার-সাবধান। আগামী দিনের বাংলাদেশ জুলাই যোদ্ধাদের বাংলাদেশ। যেনতেন পদ্ধতিতে এই বাংলাদেশকে আমরা কারো হাতে তুলে দেব না। সংস্কার-বিচার এবং জুলাই সনদ কায়েমের মাধ্যমে আগামী দিনে একটি অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে ৭১ পার্সেন্ট মানুষ যে প্রত্যাশা করে, সে নির্বাচনকে নিশ্চিত করবার জন্যে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি ।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে একজন রিকশাচালক চোখ হারিয়েছেন। তিনি বলেছেন- ‘আমার দুনিয়া অন্ধকার হলেও, আমাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আজকে গোটা পৃথিবী মানুষের জন্য আলোকিত হয়েছে।’ তাকে জিজ্ঞেস করলাম আপনার কষ্ট হচ্ছে, ‘তিনি বললেন- কোনো কষ্ট নেই। তবে একটি দুঃখ আছে, আমার দুঃখ হল আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এতো বেশি ভালোবাসি, আল্লাহ-তো আমার চোখ দুটি নিয়েছেনই। এই চোখ দুটি যদি আরও আগে নিতেন, এর মধ্য দিয়ে যদি শেখ হাসিনা পালিয়ে যেত, তাহলে আমার প্রিয় মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব বেঁচে থাকতেন।’

লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সরদার সৈয়দ আহমেদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবিরের অফিস সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিলেটে মেরুদণ্ডহীন প্রশাসন এখন এদিক-সেদিক পাথর খোঁজে : রেজাউল

আপডেট সময় ০৬:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫