ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আত্রাইয়ের পতিসর-সমসপাড়া পাকা রাস্তা কমর পানির নিচে,পানিবন্দি কয়েক গ্রামের হাজার হাজার মানুষ

নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

গত কয়েকদিনের অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন খাল বিলে পানি প্রবেশ করে। পানি বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিন থেকে উপজেলার পতিসর- সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে। রাস্তার উপর কোমর পানি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে ওই এলাকায় পানি বৃদ্ধির ফলে বাহাদুরপুর, দমদত্তবাড়িয়া, হিঙ্গুলকান্দি, জগন্নাথপুরসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এসব গ্রামের লোকজন তাদের গবাদি পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। গো চারণভূমি ও উঁচু জায়গার অভাবে তারা তাদের এসব গবাদি পশু বাড়ির বাইরে বের করতে পারছেন না। ফলে অনেকেই পানির দামে গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এ ছাড়াও পানিবন্দি হয়ে পড়ায় এসব গ্রামের লোকজনের স্বাভাবিক জীবন থমকে গেছে। বাহাদুরপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক ও ফারুক হোসেন বলেন, আমাদের এই চার গ্রামের শতাধিক শিক্ষার্থী পতিসর ও সমসপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। গত কয়েক দিন যাবত পতিসর-সমসপাড়া পাকা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছে না।

এ রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। শুস্ক মৌসুমে রাস্তাটি সংস্কার না করায় বন্যার পানিতে ডুবে যাওয়ায় এখন এটি মরণফাঁদে পরিণত হয়েছে। পানিবন্দি হয়ে আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি।

মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, আমার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানিবন্দি লোকজন খুব কষ্টে আছেন। নাগর নদীর পানির চাপেই ওই এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আত্রাইয়ের পতিসর-সমসপাড়া পাকা রাস্তা কমর পানির নিচে,পানিবন্দি কয়েক গ্রামের হাজার হাজার মানুষ

আপডেট সময় ০৫:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫