ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মান নিয়ন্ত্রণ সংস্থার কার্যকর ভূমিকাই শিক্ষার গুণগত পরিবর্তন আনতে সক্ষম: বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে হলে পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে, শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন একাডেমিক প্রোগ্রামের গুণগত মান যাচাই, উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ এবং আন্তর্জাতিক মানদন্ডে পৌঁছানোর রুপরেখা তৈরি করা।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপাচার্য আরো বলেন, শিক্ষা ও গবেষণার মান নিশ্চিতকরণ কার্যক্রম কেবল একটি প্রথাগত বিষয় নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান অনুকরণে একাডেমিক কারিকুলাম প্রণয়ন, দক্ষতা উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনকি দক্ষতার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শিক্ষার গুণগত মানের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ ‘রোল এন্ড কন্ট্রিবিউশন অব কোয়ালিটি অ্যাসিওরেন্স বডিস ইন বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর’ সম্পর্কিত বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মান নিয়ন্ত্রণ সংস্থার কার্যকর ভূমিকাই শিক্ষার গুণগত পরিবর্তন আনতে সক্ষম: বেরোবি উপাচার্য

আপডেট সময় ০৪:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫