ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জের কিশোর গ্যাং লিডার ও একাধিক মামলার আসামি রিশান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মো. রিশানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মো. রিশানের বিরুদ্ধে ককটেলবাজি, লুটপাট ও হত্যাচেষ্টাসহ ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার রিশান ইসলামপুর ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমানের ছেলে। তার বাবাও এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।

কিশোর গ্যাং লিডার রিশানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গোপন তথ্যে বুধবার রাতে শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার মো. রিশানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেপ্তার রিশানের বাবা জিয়া মেম্বার আওয়ামী লীগ শাসনের বিগত ১৬ বছরে ইসলামপুরের ত্রাস ও মাদককারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত লাভ করেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে বোমাবাজি ও মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পরও জিয়া মেম্বার এলাকাতে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখেন। জিয়া মেম্বারের এসব অপরাধের সহযোগী তার ছেলে রিশানও। ইসলামপুরে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে জিয়া গ্রুপের প্রকাশ্য তৎপরতা। তার ছেলে রিশান আরেক আতঙ্কের নাম। বাপ ছেলে মিলে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছেন। মাদকের গডফাদার সাদিকুল ইসলাম, গোলাব, সামিরুল আকাড়ি, কিশোর গ্যাং লিডার আমিরুল, বাবুসহ বেশ কয়েকজন মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চাঁপাইনবাবগঞ্জের কিশোর গ্যাং লিডার ও একাধিক মামলার আসামি রিশান গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫