ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মসলন্দরপুর ৬ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড টি টাঙ্গন নদীর তীরে অবস্থিত। যেখানে দুটি গ্রাম বর্তমানে তীব্র নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। টাঙ্গন নদীর পানি প্রবাহ ও তীব্র স্রোতের কারণে প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে পড়ছে, ফলে গ্রামগুলোর বসতভিটা আবাদি জমি ও গাছপালা নদগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় গত কয়েক বছরে বর্ষা মৌসুমে নদীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। অনেক পরিবারের আবাদি জমি হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। নদীর গা ঘেষা বাড়িঘরগুলো যেকোনো মুহূর্তে নদীতে তলিয়ে যাওয়ার তীব্র শঙ্কা দেখা দিয়েছে। এলাকার বসবাসকারী লোকজন জানান ভাঙ্গন রোধে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অদূর ভবিষ্যতে পুরো গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ, সিসি ব্লক স্থাপন ও জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধী কাজের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণই পারে গ্রামগুলোকে রক্ষা করতে তা না হলে এ অঞ্চলের কৃষি ও বসবাস উভয় ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মসলন্দপুরের দুটি গ্রাম নদী ভাঙ্গনের ঝুঁকিতে
-
মো:মাফরুজ্জামান (মাহাফুজ), পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি - আপডেট সময় ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- ৬৬৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























