বিগত ৮ আগষ্ট ২০২৫ খ্রি. তারিখ হতে বিভিন্ন অনলাইন পত্রিকায় ধারাবাহিকভাবে বিভিন্ন মানহানিকর শিরোনামে ইউট্যাব কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি ইউনিটের সাংগঠনিক সম্পাদক ড. এ. বি. এম. সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদসমূহ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। ইউট্যাব পবিপ্রবি ইউনিট উক্ত সংবাদসমূহের তীব্র প্রতিবাদ জানিয়েছে। ড. এ. বি. এম. সাইফুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন পেশাজীবি হিসেবে রাজপথে ঝুঁকি নিয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। এমনকি ফ্যসিবাদী আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাকে চাকুরীচ্যুত করা হয়েছিলো। চাকুরীচ্যুতির কারণ হিসেবে ফেইসবুকে শেখ মুজিব ও শেখ হাসিনাকে কটুক্তির অভিযোগ আনা হয়েছিলো। দীর্ঘ দশ বছর চাকুরীচ্যুত থেকে রাজপথে খেয়ে না খেয়ে দিন রাত ফ্যাসিবাদী শাসন পতনে বিভিন্ন কর্মসূচীতে ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন। তার মত একজন নির্যাতিত শিক্ষককে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের মিডিয়ার ন্যায় অপমান, অপদস্ত ও মানহানি করায় ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড.এস.এম হেমায়েত জাহান এহেন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকাসমূহের প্রতিনিধিবৃন্দকে অনুরোধ করেছেন।
সংবাদ শিরোনাম ::
ইউট্যাবের প্রতিবাদ
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- ৬২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























