ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ছাত্রজনতার ওপর হামলা, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা কারাগারে

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় গোয়ালন্দের সাবেক ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওসি মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাতে তাদের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া এলাকার মো. কুরবান মন্ডলের ছেলে এ বি এম বাতেন (৪২) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়া এলাকার মো. আবুল হোসেন শেখের ছেলে আসমাউল রেজা সজীব (৪০)।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়াও আরও জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকার একটি মামলার ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মামলায় ১৬৬ নম্বরে এ বি এম বাতেন মন্ডলের নাম রয়েছে।
রাজবাড়ী গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ছাত্রজনতার ওপর হামলা, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা কারাগারে

আপডেট সময় ১০:৫০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫