ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ বিষয়ক সেমিনার

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনার আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। সংবাদমাধ্যমেও নারীদের উপস্থিতি বৃদ্ধি এবং তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। সংবাদমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই এখানে জেন্ডার সমতা ও ন্যায্যতা প্রতিফলিত হলে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন। আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. গীতি আরা নাসরীন, সমতা ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

আলোচনায় প্রফেসর ড. গীতি আরা নাসরীন সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যের বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে গণমাধ্যমে নারীদের নেতৃত্বে পিছিয়ে থাকার বিষয়টি উল্লেখ করে তিনি সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

সেমিনারের সভাপতিত্ব করেন এমসিজে ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে আলোচক ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ বিষয়ক সেমিনার

আপডেট সময় ১০:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫