ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

সিয়ামের নায়িকা হচ্ছেন নাজিফা তুষি

প্রথমবার ভৌতিক ঘরানার গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফী। তার এই সিনেমার নাম ‘আন্ধার’। এতে নায়কের ভূমিকায় থাকছেন সিয়াম আহমেদ। সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরীও। তবে নায়িকা হিসেবে কে থাকছেন সেই খবর প্রকাশ্যে আসেনি এতদিন।

একাধিক সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নাজিফা তুষিকে। এর মাধ্যমে বড়পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন সিয়াম-তুষি! আর আলোচিত ‘হাওয়া’ সিনেমার পর বড় পর্দায় আবারও দেখা যাবে তুষিকে।

সূত্রটি জানায়, ইতোমধ্যেই তুষিকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ সিনেমা দুটির মাধ্যমে বড়পর্দায় নজর কেড়েছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’ এই কন্টেন্টগুলোতে অভিনয় করেছেন তুষি।

তবে ‘আন্ধার’ ছবির বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ নাজিফা তুষি। তার কথায়, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না, তাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আমি আপাতত কিছু বলতে পারবো না, যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন।’

এদিকে জানা যায়, বর্তমানে ‘আন্ধার’ সিনেমাটির প্রি-প্রোডাকশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রত্যেকে। গল্প তৈরি করেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী, আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মানে দৃশ্যধারণের কাজ শুরু হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সিয়ামের নায়িকা হচ্ছেন নাজিফা তুষি

আপডেট সময় ০৭:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫