ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ডিআইইউসাসের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ডিআইইউসাসের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদ, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি তানজিল কাজী, সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ/সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বায়েজিদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ও দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম, কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. আল শাহারিয়া সুইট, কার্যনির্বাহী সদস্য ও সময় জার্নালের প্রতিনিধি আবুল খায়ের সহ আরও অনেকে।

ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ বলেন, “আমাদের দেশে সাংবাদিকদের নিরাপত্তা আজ অনিশ্চিত হয়ে পড়েছে। গাজীপুরে তুহিনকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে হত্যা করা হয়েছে। এটি রাষ্ট্রের ব্যর্থতা। প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। অপরাধীরা গ্রেফতারের পর আরও বেপরোয়া হয়ে উঠছে, যা প্রশাসনের অক্ষমতার পরিচয়। আমরা দেখেছি, সাংবাদিক সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১০০ বারেরও বেশি পিছিয়ে দেওয়া হয়েছে, অথচ এখনও বিচার হয়নি। এদিকে গাজীপুরে তুহিন হত্যা মামলায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে, যাতে এটি সাগর-রুনি হত্যার মতো দীর্ঘসূত্রতায় না পড়ে।”

সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন, “অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সাংবাদিকদের রাজপথে দাঁড়াতে হচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে। সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। অথচ আপনারা দেখেছেন সাগর-রুনি হত্যা এবং সাংবাদিক তুহিন সহ সাংবাদিকরা এখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা, হামলা ও হত্যার শিকার হচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেখিনি। সাংবাদিকরা যখন সত্য ঘটনা তুলে ধরবে তখনই তাদেরকে পেটানো হবে তাহলে কিভাবে একটি পরিবার থেকে সাংবাদিক তৈরি হবে। আবার সাংবাদিকদের জন্য কোন সুরক্ষা আইন নেই। এই মানববন্ধন থেকে সাংবাদিকদের সুরক্ষা আইন এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জোর আহ্বান জানাচ্ছি।”

কোষাধ্যক্ষ আল শাহারিয়া সুইট বলেন, “ঘটনার সময় তুহিন ভাই পেশাগত দায়িত্ব পালন করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। জননিরাপত্তার স্বার্থে অপরাধীদের শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

আপডেট সময় ০৬:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫