ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পঞ্চগড় সীমান্তে ২৩ জনকে বিএসএফের পুশ ইন

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে পুশ ইন হওয়া এসব বাংলাদেশিকে পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে, ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বিএসএফ তাদের পুশ ইন করে। দীর্ঘদিন ধরে ভারতে অবস্থানরত এসব বাংলাদেশিকে সম্প্রতি ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে হাড়িভাসা বাজার এলাকায় পুশ ইন হওয়া ১৮ জন নারী-পুরুষকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ সদস্যরা আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। এ ছাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোতবাহাদিপাড়া এলাকা থেকে আরও পাঁচজনকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ইউপি সদস্য তাদের আটক করে পরিষদে নিয়ে আসেন। পরে বিজিবি এসে তাদের স্থানীয় ঘাগড়া বিওপি ক্যাম্পে নিয়ে যায়।

আটক ব্যক্তিরা সাতক্ষিরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ২৩ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং আপাতত স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পুশ ইন হওয়া ব্যক্তিদের আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

এর আগে, গত তিন মাসে ১১ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ১৬৬ জনকে জোরপূর্বক পুশ ইন করেছে বিএসএফ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পঞ্চগড় সীমান্তে ২৩ জনকে বিএসএফের পুশ ইন

আপডেট সময় ০৪:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫