ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মাদরাসায় যাওয়ার পথে ছুরিকাঘাতে শিক্ষক খুন

সিলেটে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে ছুরিকাঘাতে এক শিক্ষক খুন হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সিলেটের জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদরাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ (৪৮) বড়গুল এলাকার মৃত মদরিস আলীর ছেলে।

তিনি বাড়ির পার্শ্ববর্তী ড. তানজিনা দাখিল মাদরাসায় শিক্ষকতা করতেন। বাড়ি থেকে মাদরাসার দূরত্ব পায়ে হেঁটে দুই মিনিট।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওনা দেন মাওলানা জুবায়ের আহমদ। মাদরাসার সামনের নির্জন রাস্তায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শোনা যাচ্ছে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই খুন। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মাদরাসায় যাওয়ার পথে ছুরিকাঘাতে শিক্ষক খুন

আপডেট সময় ০১:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫