ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস

‘খুব দেরি হওয়ার আগেই গাজায় যান’ পোপকে ম্যাডোনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় গিয়ে শিশুদের রক্ষার জন্য পোপ লিও’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। তিনি বলেন, ‘দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগেই আলো ছড়িয়ে দিন শিশুদের মাঝে।’

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান পপ তারকা। তার ছেলে রকো’র জন্মদিন উপলক্ষে ম্যাডোনা বলেন, ‘একজন মা হিসেবে তাদের যন্ত্রণা দেখতে পারি না। পৃথিবীর সব শিশু আমাদের সবার সন্তান।’

ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে পোপকে গাজা সফরে যাওয়ার অনুরোধ করেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। আরও দেরি হওয়ার আগেই যেন গাজায় যান তিনি এবং উপত্যকার শিশুদের কাছে আলো পৌঁছে দেন তার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনি আমাদের মধ্যে একমাত্র যিনি গাজায় প্রবেশ করতে বাধা পাবেন না।’

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন ম্যাডোনা। এর আগে, একাধিকবার মঞ্চে আবেগঘন মন্তব্য করতেও শোনা যায় তাকে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। দখলদারদের নিষ্ঠুরতায় প্রায় ৬১,৫০০ জনের মৃত্যু হয়েছে। এই সামরিক অভিযান গাজার অবস্থা বিধ্বস্ত করেছে এবং সেখানে অভূতপূর্ব খাদ্য সংকট সৃষ্টি করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

‘খুব দেরি হওয়ার আগেই গাজায় যান’ পোপকে ম্যাডোনা

আপডেট সময় ০১:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫