ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
সাংবাদিককে হুমকি ও অপপ্রচার

চট্টগ্রামে বহিষ্কৃত ছাত্রদল নেতা-সহ তিনজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে এক সাংবাদিককে হুমকি দিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা দায়ের করেন চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক রানা নাহা। মামলায় আসামি করা হয়েছে—নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সদ্য বহিষ্কৃত নেতা সৌরভ প্রিয় পাল, জাস এক্সেসরিজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াজেদ সোহেল এবং মো. হেলালকে।

মামলার এজাহারে বলা হয়, ১ আগস্ট সাংবাদিক রানা নাহা অনুমোদনহীন পলিথিন উৎপাদনের বিষয়ে তথ্য সংগ্রহ করতে আব্দুল ওয়াজেদ সোহেলকে ফোন দেন। এরপর কিছুক্ষণের মধ্যেই হেলাল ফোন করে রানা নাহাকে এক কোটি টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগে হুমকি দেন।

কিছুদিন পর আব্দুল ওয়াজেদ সোহেল একটি ব্যবসায়ী সংগঠনে রানা নাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগের কপি ফেসবুকে শেয়ার করে সাংবাদিক ও তার প্রতিষ্ঠানকে ‘চাঁদাবাজ’ বলে পোস্ট দেন সৌরভ প্রিয় পাল।

রানা নাহা অভিযোগ করেন, “খবর প্রকাশ ঠেকাতে পরিকল্পিতভাবে আমাকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে আদালত মামলা গ্রহণ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাংবাদিককে হুমকি ও অপপ্রচার

চট্টগ্রামে বহিষ্কৃত ছাত্রদল নেতা-সহ তিনজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫