ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গোয়াইনঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এপির সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

পরে গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক’র সভাপতিত্বে ও আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শিক্ষক নূরুল হুদা’র সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা উত্তম কুমার রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শামীম আহমদসহ বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আজকের যুবরা আগামী দিনের ভবিষ্যত। যুবসমাজ জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে আলোকিত করতে এই যুবসমাজের ভূমিকা অবিস্মরণীয়।
বক্তারা যুবদের দুর্নীতিমুক্ত, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে এবং পরিবেশ রক্ষায় বনায়নের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ১২০ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গোয়াইনঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫