প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপা¶িক অংশীদারিত্বে অগ্রগতি শ্লোগানে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
গতকাল (১২ আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সহ যুব উন্নয়ন কর্তৃক অনুমোদিত বিভিন্ন সংগঠনের সদস্য সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদ¶িণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা শপথ বাক্য পাঠ শেষে বলেন যুব সমাজকে মাদক মুক্ত করে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মমূখী ও স্বাবলম্বী করে গড়ে তোলতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা মাধ্যমিক শি¶া কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম, কুড়িমারা আলোকিত সামাজিক যুব সংঘের সম্পাদক সাজ্জাদ হোসেন মাতাব, জুলাই যুদ্ধা আলামিন ভ’ইয়া। বক্তারা অন্যান্য উপজেলার তুলনায় হোসেনপুর উপজেলায় যুব উন্নয়নের অগ্রগতি ও সাফল্যে যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হকের প্রশংসা করে ভবিষ্যতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহনের অনুরোধ জনান। আলোচনা শেষে ৩১ জন যুবক-যুবতীর হাতে মোট ৩১ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দরা। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রশি¶িত যুবক-যুবতিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
হোসেনপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন অনুষ্ঠানে ৩১ লাখ টাকা ঋণের চেক প্রদান
-
কিশোরগঞ্জ হোসেনপুর প্রতিনিধি - আপডেট সময় ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- ৬২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























