ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মেজর সজীব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সাতক্ষীরা জেলার জমায়েতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশীদ ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
আলোচনা সভার শুরুতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস ও নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, সুশীলনের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস প্রমুখ। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন উদ্যোক্তা নাজমুন নাহার, ফারিয়া আলম মিথিলা প্রমুখ। সাতক্ষীরা জেলার ৭০ জন যুবদের মাঝে ৭৩ লক্ষ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

আপডেট সময় ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫