ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) হোস্টেলের শিক্ষার্থী শরীফা ইয়াসমিন সৌমার (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় তার কক্ষ থেকে ৪ থেকে ৫ পৃষ্ঠার একটি সুসাইডনোট, ইঞ্জেকশন ও সিরিজ উদ্ধার করা হয়।
মৃত শরীফা ইয়াসমিন সৌমা ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনা জেলার খালিশপুর চরের হাট এলাকার বাসিন্দা মো. তায়েদুর রহমানের মেয়ে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাত্রাতিরিক্ত ইনঞ্জেকশন নেওয়ার কারণে এই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
ঘটনার বিষয়ে মুখ খুলছেন না শরীফা ইয়াসমিনের সহপাঠীরা। তাদের জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।
মৃতের বড় ভাই প্রকৌশলী মো. মাহাবুবুর রশিদ আমার বোন হোস্টেলে থেকে এমবিবিএস পড়ছিল। কিন্তু কেন তার এই মৃত্যু আমরা কিছুই জানি না, বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
তবে মৃত শরীফা ইয়াসমিন সৌমা সুসাইডনোটে কী লিখেছেন, তা এখনো জানা যায়নি। বর্তমানে তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই মো. শফিক উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক 























