ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

স্কুলে ঢুকে দুই শিক্ষককে পেটালেন আ.লীগ নেতার ভাতিজা

‎চট্টগ্রামের ফটিকছড়িতে ক্লাশ চলাকালে স্কুলে প্রবেশ করে দুই শিক্ষককে ইট দিয়ে পিটিয়ে আহত করেছেন জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা রাশেদ চৌধুরী (৫০)।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ রাশেদ চৌধুরী স্কুলে ঢুকে অফিস কক্ষে সিনিয়র শিক্ষক রতন কান্তি চৌধুরীকে ইট দিয়ে আঘাত করেন। প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাকেও উপর্যুপরি আঘাত করতে থাকেন তিনি। পরে শিক্ষার্থীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

‎প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বলেন, অফিস কক্ষে প্রবেশ করে রতন স্যারকে আঘাত করে। আমি বাধা দিলে আমাকেও পেটাতে থাকে। পরে শিক্ষার্থীরা এসে আমাদের উদ্ধার করে। এ ঘটনায় আমি হতভম্ব।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষককে উদ্ধার ও অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

স্কুলে ঢুকে দুই শিক্ষককে পেটালেন আ.লীগ নেতার ভাতিজা

আপডেট সময় ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫