ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজধানীতে চাপাতি ধরে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই

রাজধানীর আদাবর এলাকা থেকে চাপাতি ধরে কাউসার আলী নামের এক গণমাধ্যমকর্মীর মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২আগস্ট) ভোর ৬টা ৪ মিনিটে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নয়া দিগন্ত পত্রিকার ভুক্তভোগী সাংবাদিক কাউসার।
কাউসার বলেন, আমি রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর এসে নামি। পরে কমলাপুর থেকে একটা সিএনজি নিয়ে আদাবর শেখেরটেকের তিন নম্বর রোডে চাচার বাসায় যাচ্ছিলাম। ভোর ৬টা ৪ মিনিটে আমি আমার চাচার বাসার গেটে এসে সিএনজি থেকে নামি।

সিএনজি থেকে নেমে গেটের সামনে দাঁড়িয়ে দরজা নক করেছি, সঙ্গে সঙ্গে আমার পেছনে দুজন রিকশা থেকে নেমে আমার মুখ চেপে সামনে চাপাতি ধরে। তারা ছিল ৪ জন। একজন রিকশায় বসেছিল। আরেকজন চালক আর বাকি দুইজন আমাকে ধরেছে।
তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে বলে যা আছে সব দে, নাহলে কোপ দিয়ে দেবো। আমি ফোন দিতে চাইছিলাম না। পরে জোর করে ছিনিয়ে নিলো। পকেটে মানিব্যাগ ছিল। আমি যখন মানিব্যাগ দেবো না বলেছি তখনই আমাকে কোপ দিতে গেছে। পরে জোর করে সব নিয়ে গেছে।

এ ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম বলেন, চাপাতি ধরে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনাটি ভোরবেলা ঘটেছে। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ভোর হওয়ার কারণে সবাই ঘুমিয়ে ছিল। আমরা সিসিটিভির ফুটেজ কালেক্ট করতে পারিনি। ভুক্তভোগীকে বলেছি। তিনি আমাদের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দেবেন। আমি একটা মামলার সাক্ষ্য দিতে ঢাকার বাইরে চলে এসেছি। ভুক্তভোগী ফুটেজ দিলেই আমরা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজধানীতে চাপাতি ধরে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই

আপডেট সময় ০৬:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫