ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ধরে পুলিশে দিলেন আন্দোলনকারীরা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখছিলেন সরোয়ার তালুকদার। বক্তব্য শেষে ‌‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। এসময় তাকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনকারী তামিম বলেন, “সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।”

আরেকজন কর্মী বলেন, ‘তিনি আওয়ামী লীগের কোনো পদধারী কি-না জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন।’
তবে সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি আওয়ামী লীগের কেউ না। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছেন। এজন্য ক্ষমাও চেয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ধরে পুলিশে দিলেন আন্দোলনকারীরা

আপডেট সময় ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫