১২ ই আগষ্ট ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটি কার সময় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পৌর ঈদগাহ মাঠের সামনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সার্বিক সহযোগীতায় ছিলেন সাবেক দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার নাজমুল কবীর ও দৈনিক জনতার জমিন, রাজৈর উপজেলা প্রতিনিধি শহীদুল আলম।
এছাড়া যে সকল সাংবাদিক উপস্থিত ছিলেন তারা হলেন, দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি খন্দকার আব্দুল মতিন,বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি নিত্যানন্দ হালদার,দৈনিক আমার দেশের রাজৈর উপজেলা প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস,এশিয়ান টেলিভিশনের রাজৈর উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, চেতনায় বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা, রাজৈর নিউজের স্থানীয় সম্পাদক ই এইচ ইমন, দি ডেইলি ট্রাইবুনালের রাজৈর উপজেলা প্রতিনিধি প্রশান্ত কুমার কুন্ডু, দৈনিক ঢাকা রিপোর্টের রাজৈর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল, দৈনিক ডেসটিনির উপজেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, দৈনিক গনতদন্তের উপজেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম বোরাক, দৈনিক বাংলা ৭১ এর রাজৈর উপজেলা প্রতিনিধি বিপুল কুমার দাস প্রমূখ।
এসময় উপস্থিত সাংবাদিক গণ বলেন, আমরা সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে । এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করার জোরালো দাবী জানান।
মাদারীপুর ব্যুরো চীফ 























