১২ ই আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০ –৩০ মিনিটের সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে রাজৈর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে এবং মোঃ লিংকনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ মাহফুজুল হক ।
যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে তুলে ধরে বলেন যুব উন্নয়ন অধিদপ্তর এটি মানব উন্নয়নের জন্য যুব সমাজের বেকারত্ব দূরীকরণের জন্য, গবাদি পশু, হাঁস মুরগি পালন, মাছ চাষ, বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়ে অনেক বেকার যুবক স্বাবলম্বী
হয়েছে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্দা দেবনাথ, রাজৈর পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, রাজৈর উপজেলা এশিয়ান টিভির সাংবাদিক ও যুব উন্নয়নের সদস্য অনাদি কুমার মন্ডল, উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন, এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ যুব উন্নয়ন থেকে ঋণ প্রাপ্ত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সদস্যদের মধ্যে চেক বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
রাজৈর এ নানা আয়োজনের মধ্য দিয়ে যুব দিবস ২০২৫ পালিত
-
মাদারীপুর ব্যুরো চীফ - আপডেট সময় ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- ৬২১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























