ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

হত্যা করে ভ্যান চালককে মাটিচাপা, ১২ দিন পর মরদেহ উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের ১২ দিন পর ভ্যানচালক মিজান শেখের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টুর বাড়ির ভেতরে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নুরুল আমীন ওরফে শামীম নামে একজনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মিজান শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে এবং গ্রেপ্তার শামীম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গোমস্তাকান্দি এলাকার হাসেম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জুলাই সকাল ৯টার দিকে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান। রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। গত ১ আগস্ট তার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরে নিখোঁজ মিজানের মোবাইল নাম্বারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন ওরফে শামীম নামে একজনকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ মঙ্গলবার সকালে শামীমের দেখানো এবং নিখোঁজের ভাগিনা সুজাত বেপারীর শনাক্ত মতে মিজানকে হত্যার পর মাটিচাপা দেওয়া স্থানটি খুঁজে পাওয়া যায়। এসময় মিজানের মরদেহটি মাটি খুঁড়ে উত্তোলন করা হয়।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন, গত ৩১ জুলাই শিবচর পৌর এলাকার মধ্যে থেকে মিজান শেখ নিখোঁজ হলে তার স্ত্রী জিডি করেন। পরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করি। আমার নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার কুমার খালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্যানচালক মিজানের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের খোঁজা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

হত্যা করে ভ্যান চালককে মাটিচাপা, ১২ দিন পর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫