ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিনে কারাগার থেকে বের হয়েছেন।
রোববার (১০ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ হাইকোর্ট থেকে প্রাপ্ত জামিনের নথি জমা দিয়ে তিনি মুক্ত হন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, আকবরের জামিননামা রোববার কারাগারে পৌঁছানোর পর যথাযথ যাচাই-বাছাই শেষে বিকেলে এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা যায়, এসআই আকবর হোসেন ভূঁইয়া ২০২০ সালের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার হন এবং তখন থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। চলতি বছরের ২৫ মার্চ থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার-২-তে ছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন গুরুতর অবস্থায় রায়হানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

রায়হানের স্ত্রী পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করলে মহানগর পুলিশের অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতনের সত্যতা পান। তদন্তে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আকবরকে গ্রেপ্তার করে।

২০২১ সালের ৫ মে পিবিআই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। প্রধান অভিযুক্ত হিসেবে আনা হয়েছে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। মামলায় সহ অভিযুক্ত আছেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জের সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

আপডেট সময় ০৬:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫