ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

হাসপাতাল থেকে চুরির ১২ ঘণ্টা পর নবজাতক উদ্ধার

নরসিংদী শহরের বাসাইল এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাত দুইটার দিকে জেলার রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এর আগে দুপুরে শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়।

নবজাতকের স্বজনরা জানান, নরসিংদী শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে তাদের নবজাতকটি চুরি হয়। ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান।

দুপুরে নবজাতকের নানি বাথরুমে যাওয়ার সুযোগে এক অপরিচিত নারী নবজাতকটি নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।

নবজাতকের বাবা শরীফ হোসেন জানান, শনিবার (০৯ আগস্ট) তার স্ত্রী মিথিলা ছেলে সন্তান প্রসব করেন। রোববার দুপুরে এক নারী তার বাচ্চাটি চুরি করে পালিয়ে যান। এরপর পুলিশ উদ্ধার করে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশু চুরি করা ওই নারী নিজেকে রোগীর আত্মীয় পরিচয় দিয়েছিলেন। তিনি বেশ কিছু সময় সেখানে ছিলেন এবং শিশুটি তার কোলে ছিল।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক বলেন, বাচ্চাটি চুরি হওয়ার সংবাদ ও অভিযোগটি আমলে নিয়ে পুলিশ অভিযান শুরু করে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা নবজাতকটি রাতেই উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, নবজাতকটি যে নারী চুরি করেছে, তার নাম ফাতেমা বেগম, স্বামী সিরাজুল ইসলাম। নারীর স্বামীর বাড়ি শিবপুর উপজেলার কুমারটেক ও বাবার বাড়ি রায়পুরা থানার রাজবাড়ি (মৌলভী বাড়ি)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই নারীর পরিবারে ছেলে সন্তান না থাকায় স্বামীর চাপে নবজাতকটি চুরি করেন তিনি। নবজাতক চুরি করার দায়ে নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

হাসপাতাল থেকে চুরির ১২ ঘণ্টা পর নবজাতক উদ্ধার

আপডেট সময় ০৪:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫