ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১০ আগস্ট) রাতে বুড়ির হাট এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার সয়ার ইউনিয়নের বালাপুর এলাকার এবাদত হোসেন (৩৫), বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৪০) ও রহিমাপুরের মিজানুর রহমান (২৬)। ওই মামলায় অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক কালবেলাকে বলেন, রূপলাল ও তার ভাগনি জামাই প্রদীপকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় অজ্ঞাত আসামির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গণপিটুনির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উপজেলাজুড়ে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) উপজেলার বুড়িরহাট বটতলীতে চোর সন্দেহে রূপলাল ও তার ভাগনি জামাই প্রদীপ দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে রোববার শ্রীমতি মালতী ওরফে ভারতী রাণী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট সময় ০২:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫