ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকদ্রব্য সহ সাবেক যুবদল নেতা আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: অস্ত্র ও মাদকদ্রব্য সহ যুবদল নেতা এ.কে.এম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) রাত ১টার দিকে সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে একই ইউনিয়নের নাঈম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, মদ ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। আটক ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একনলা বন্দুক, মাদক, নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকদ্রব্য সহ সাবেক যুবদল নেতা আটক

আপডেট সময় ১২:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫