ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বগুড়ায় পাটক্ষেতে মিললো মানুষের কঙ্কাল

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হাজীপাড়া গ্রামের রংপুর-বগুড়া মহাসড়কের পাশ থেকে এটি উদ্ধার হয়।

স্থানীয়দের ধারণা, এটি একজন নারীর কঙ্কাল। পুলিশ আলামত সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
জানা যায়, রহবল গ্রামের কৃষক জহুরুল হক তার জমিতে পাট কাটতে গিয়ে মানুষের মাথার খুলি, মেরুদণ্ড, পা এবং শরীরের অন্যান্য হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি মো. শাহিনুজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কঙ্কালের পাশেই একটি কালো বোরখা, রঙিন ওড়না, খয়েরি পেটিকোট ও একটি স্পঞ্জের স্যান্ডেল পাওয়া যায়। এসব আলামত থেকে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মৃত ব্যক্তি একজন নারী।
এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, কঙ্কালের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করানো হতে পারে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বগুড়ায় পাটক্ষেতে মিললো মানুষের কঙ্কাল

আপডেট সময় ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫