ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

তরুণীকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণ,  প্রধান আসামি লিটন গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে তুলে নিয়ে এক তরুণীকে রাতভর পালাক্রমে ধর্ষণ ও মারধরের ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে প্রধান আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে, বাকি তিনজন পলাতক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে শহরের কাঁচাবাজারে কেনাকাটা করছিলেন ওই তরুণী। এসময় ইউসুফ হোসেনসহ তিনজন কৌশলে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। সরাসরি নিয়ে যাওয়া হয় চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার লিটনের বাড়িতে। সেখানে আগে থেকেই লিটন অপেক্ষা করছিলেন। রাতভর চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে এবং শারীরিকভাবে নির্যাতন চালায়। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

শনিবার সকালে সুযোগ বুঝে তরুণী ঘর থেকে বের হয়ে চন্দ্রগঞ্জ থানায় গিয়ে পুলিশকে সব জানায়। রাতেই পুলিশের একটি দল অভিযান চালিয়ে লিটনকে আটক করে। রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লিটন, ইউসুফ হোসেন, পারভেজ হোসেন ও রাজন হোসেন রাজা—এই চারজনের নামে মামলা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, “প্রধান আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নির্যাতিত নারীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা ও প্রমাণ সংগ্রহের জন্য।”

স্থানীয়দের অভিযোগ, লিটন ও তার সহযোগীরা এলাকায় নানা অপরাধে জড়িত থাকলেও প্রভাব খাটিয়ে অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে সক্ষম হয়েছে। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতার সাহস না পায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

তরুণীকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণ,  প্রধান আসামি লিটন গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫