দৈনিক আমাদের মাতৃভুমি পত্রিকায় সংবাদ প্রকাশের পর রংপুরের বদরগঞ্জে শংকরপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রবিউল ইসলাম নামে সেই পিয়নের অপকর্মের তদন্ত সম্পন্ন করা হয়। উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্লীলতাহানীর লিখিত অভিযোগ আনয়নের পর গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট কমিটি সুষ্টু তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা যায়, উপজেলার কালুপাড়া ইউনিয়নে অবস্থিত শংকরপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন রবিউল ইসলাম স্থানীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্যক্ত করে আসছে। তিনি সুযোগ পেলে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের কাছে ডেকে নিয়ে তার মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখাতে বাধ্য করেন। এমনকি সুযোগ পেলে শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন এবং তাদেরকে কুপ্রস্তাব দিয়ে থাকেন। কিন্তু সম্মানহানীর ভয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা কাউকে কিছু বলার সাহস পায়না।
এবিষয়ে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি আফজাল হোসেন উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ দাখিল করার ৫দিন পর তিনি সদস্য বিশিষ্ট কমিটি রবিবার ১০ আগষ্ট সকাল ১১টায় শংকরপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরেজমিনে তদন্ত করেন, বদরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোছাঃ লাজিজা বেগম বলেন, ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি আফজাল হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ৫দিন পর সৃষ্ট ঘটনার তদন্ত সম্পন্ন করে। তদন্তকালে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত পিয়ন রবিউলের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের দপ্তরে লিখিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এবিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে উক্ত বিদ্যালয়ের পিয়ন রবিউল ইসলাম বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নুরুন্নবী,ব্যুরো চিফ 























